ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা


বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র্যাংকিংয়ে ৯৬তম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইতিবাচক খবর হলো, বর্তমানে তারা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এছাড়া রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, নিউই, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুও এই তালিকায় রয়েছে।
তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। কিছু দেশে বাংলাদেশিরা সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করতে পারেন, আবার কয়েকটি দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ভিসা (ভিসা অন অ্যারাইভাল) নেওয়ার সুযোগ রয়েছে। কিছু দেশের ক্ষেত্রে আগে থেকেই অনলাইনে ই-ভিসা সংগ্রহ করতে হয়।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
উল্লেখ্য, হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচক আন্তর্জাতিক ভ্রমণে বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পান, তার ভিত্তিতে প্রস্তুত করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই বিশ্বকাপবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

