বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

ভোমরা ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ চাঁদাবাজীর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় ভোমরা বন্দর এলাকায় ডাম্পার চালকদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ভোমরার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবাদুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম।

বক্তব্য দেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ৮৬) এর সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ভোমরা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ডাম্পার চালক বকুল হাসান, ফয়সাল খান চৌধুরী, রিপন হোসেন বাবু, আনারুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভোমরা স্থবন্দরে কোন অবৈধ চাঁদাবাজী করতে দেয়া হবে না। ভোমরা স্থলবন্দরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবৈধ চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে সাদ্দাম হোসেন মিথ্যা মামলার স্বীকার হয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে যদি এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে ভোমরা স্থলবন্দরবাসী ও ডাম্পার চালকরা ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সম্পাদককে এ বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। এসময় বক্তারা অবিলম্বে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা