বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা এলাকায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে অভিনন্দন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: ভোমরা এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ও সুধীজনেরা বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে। সোমবার (৯ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা খাতুন, শীলা খাতুন, মেঘনা খাতুন, আরাফাত হোসেন, সামিরা, মিলন হোসেন, আলামিন হোসেন, আলতাফ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন “পারিবারিক মাদক সিন্ডিকেটের হোতা আরশাদ আলী ওরফে ভৈদর ছেলে ফেন্সি শামীম মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার এবং এখন জেল হাজতে রয়েছে। পিতা ও সন্তানসহ পরিবারের নারী সদস্য সহ পারিবারিক মাদক সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে।

জানা যায়, সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন এলাকার সাধারণ মানুষের সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ জুন ২০২৫ তারিখ বিজিবির বিশেষ আভিযানিক দল ‘ফেন্সি শামীম’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়। দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে ভোমরা সীমান্তে চিহ্নিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যদের মধ্যে জেলা শীর্ষ মাদক চোরাকারবারী ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে ভৈদ। আরশাদ আলী ওরফে ভৈদর ছেলে শামীম (বিজিবি কর্তৃক ধৃত), দুই মেয়ে ও জামাই এরা সবাই পেশাদার মাদক চোরাকারবারী। এছাড়াও আরশাদ আলী ওরফে ভৈদ একাধীক মাদক মামলায় অভিযুক্ত হয়ে পুলিশের ভয়ে গত ০৮ বছর ভারতে পালিয়ে থাকার পর ৩ বছর আগে দেশে ফিরে আসে। আরশাদ আলী ওরফে ভৈদ ও তার ছেলে শামীম (বিজিবি কর্তৃক ধৃত), তার মেয়ে মোসাঃ আফরোজা পারভীন ওরফে লিপি খাতুন (৪১), পাপিয়া খাতুন এবং জামাই হালিম মাষ্টার পারিবারিক মাদক সিন্ডিকেট হিসেবে পরিচিত রয়েছে এবং আটককৃত মাদক ব্যবসায়ী শামীম এর পিতা মোঃ আরশাদ আলী ও বোনের বিরুদ্ধে ইতোপূর্বে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গত ০৮ জুন ২০২৫ তারিখ ‘ফেন্সি শামীম’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে বিজিবি কর্তৃক আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সুধীজন উচ্ছাস প্রকাশ করেন। পরবর্তীতে এলাকাবাসী ও সুধীজন বিজিবির এরুপ সমাজ হিতৈসী কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে অদ্য ০৯ জুন ২০২৫ তারিখ ভোমরা স্থলবন্দর এলাকায় এবং সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মুখে বিজিবিকে অভিনন্দন জানানোর জন্য জড়ো হয়। এ সময়ে উপস্থিত লোকজনের হাতে থাকা ব্যানারে বিজিবির এরুপ কর্মকান্ড অব্যাহত রাখা ও সাধারণ মানুষের পাশে থাকার কথা লেখা প্রদর্শিত হয়।

এরকম মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে বিজিবি সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলে সমাজে মাদকের কুফল অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী