বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

দেবহাটা প্রতিনিধি : ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন (রেজিঃ নং-২১২৯/১৪) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর সড়কে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথম অধিবেশনে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক ও যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে খুন, গুম, মিথ্যা মামলায় বিরোধী দলগুলোকে আওয়ামী সরকার দমন করে রেখেছিল। তারা কখনো অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করাতে পারেনি। তারা ছিল নির্বাচন বিমুখ সরকার। মানুষ এখন আর নির্বাচন বিমুখ সরকার চায় না। দীর্ঘ সময় ধরে তারা এই বন্দরকে তারা জিম্মি করে রেখে ছিল। আমরা চাই এই বন্দর হবে মানুষের ভাগ্য উন্নয়নের পোর্ট। বিগত দিনে বন্দরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা ছিল না। আজকে ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস সরকারের পতন হয়েছে। আমি আন্দোলনে নিহত সকল শহীদদের আতœার মাগফেরাত কামনা করি। একই সাথে অসুস্থদের সুস্থতা কামনা করছি। ছাত্রদের এই ত্যাগের ফসল আমরা নষ্ট হতে দিব না, আমরা শান্তি প্রতিষ্ঠা করবো। কোন বিশৃঙ্খলাকারীদের স্থান দেওয়া হবে না। সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর ও গ্রহনযোগ্যপূর্ণ নির্বাচন উপহার দেব। সাতক্ষীরা জেলা হবে শান্তিপূর্ণ সমৃদ্ধ শহর। তাই যদি সংগঠন পরিচালনার ক্ষেত্রে বৃহত স্বার্থের জন্য কোন দু’একজন ব্যক্তির সমস্যা হয় তাতে ভাল কাজ থামিয়ে দেওয়া যাবে না। সংগঠনের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব অহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু, আমদানি ও রপ্তানি এ্যাসোসিয়েশনের সভাপতি রাম কৃষ্ণ চক্রবর্তী। সভায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খুলনা শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিল।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন বিগত দিনে সংগঠনের আয় ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৬৮৩ টাকা এবং ব্যায় ১ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৫৪৫ টাকার তথ্য তুলে ধরেন। এছাড়া সংগঠনের বিভিন্ন উন্নয়ন ও চলমান কর্মকান্ড উপস্থাপন করেন। ২য় অধিবেশনে প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিকী নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর নির্বাচন গ্রহনের লক্ষে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে হাত তুলে সংগঠনের সদস্য আব্দুস সবুরকে পরিচালনা পরিষদের (চেয়ারম্যান), লুৎফর রহমান মন্টুকে (সদস্য সচিব) এবং জলিলুর রহমানকে (সদস্য) হিসাবে মনোনিত করেন উপস্থিত সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ