সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির (রেজিঃ নং ৮৬/সাত) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফিরোজ হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘১৫ আগস্টে যে ক্ষতি বাঙালীর হয়েছে তা অপূরণীয়। শুধু বাংলাদেশ নয় বিশ্ব হারিয়েছে আপোশহীন কিংবদন্তী এক নেতাকে’। তিনি আরো বলেন, ‘৭১ কে জানুন বঙ্গবন্ধুকে জানুন, তাহলে দেশের প্রতি ভালোবাসা বেড়ে যাবে’। অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ বেলাল হোসেন। দোয়া অনুষ্ঠান শেষে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর