শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যান চুরি: সেই অসহায় পরিবারটির নতুন ভ্যান কিনে দিচ্ছেন সাংবাদিকরা

“তালায় উপার্জনের একমাত্র বাহন ভ্যান চুরি, শিশুর বুকফাটা আহাজারি” এমন শিরোনামে কলারোয়া নিউজ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে চুকনগর বাজার এলাকার স্থানীয় সাংবাদিকরা মিলে উদ্যোগ নিয়ে নতুন ভ্যানের ব্যবস্থা করছেন।

আবদুল্লাহ সরদার (১৪) সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাবু সরদারের ছেলে। বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে চুকনগর বাজারের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সামনে থেকে তার মোটরভ্যানটি চুরি করে নিয়ে যায় দুই প্রতারক।এরপর রাস্তায় কান্নায় ভেঙে পড়ে আবদুল্লাহ।

ভ্যান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাবু সরদার বলেন, ভ্যানটি আমার পরিবারের একমাত্র উপার্জন মাধ্যম ছিল। আমি মাঝেমধ্যে কৃষিকাজ করি। ছেলেটা মোটরভ্যানটি নিয়ে রোজগারের জন্য রাস্তায় নামে। এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে আমার সংসার। ভ্যানটি চুরি হয়ে গেলে আমি দিশেহারা হয়ে পড়ি। সাংবাদিক ভাইয়েরা আমাকে ও ছেলেকে সঙ্গে নিয়ে নতুন একটি ভ্যানের জন্য অর্ডার দিয়েছেন।

খুশিতে আত্মহারা আবদুল্লাহ সরদার জানায়, ভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ার পর বুকফাটা কান্না এসেছিল। সেই কান্নায় মানুষের মন গলে যাবে, আমি ভাবিনি। তবে এখন আমি খুশি।
খুলনার চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বলেন, ভ্যান চুরি হওয়ার পর ছেলেটি রাস্তায় কান্নাকাটি শুরু করে।

তার আহাজারি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। চুকনগরের স্থানীয় সাংবাদিকরা একত্র হয়ে নিজস্ব অর্থে এবং হৃদয়বান মানুষের সহযোগিতায় ৪৫ হাজার টাকায় নতুন একটি ভ্যানের অর্ডার করা হয়েছে। ১৫ হাজার টাকা দোকানে জমা দেওয়া হয়েছে। আগামী ১ জুন আমরা ভ্যানটি আবদুল¬াহ ও তার বাবা বাবু সরদারের কাছে হস্তান্তর করব। আমরা সবাই মিলে পরিবারটির মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। বাকি টাকা অনেকে দিতে চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি