শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মজুতদারদের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে গ্রেফতার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, নিত্যপণ্য মজুতের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিয়েছে। পণ্যের মজুতদারদের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে গ্রেফতার করা হবে।

তিনি বলেন, এরইমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে, ‘যেই এটা করবে, তাদের গ্রেফাতার করো। জানিয়ে দাও, এ বিষয়ে কোনো ছাড় নেই।‌

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, পণ্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, সেটি আমরা দেখব। আমরা চেষ্টা করব, যাতে দাম বেড়ে না যায় এবং কৃষকরাও যেন ন্যায্যমূল্য পায়। পাশাপাশি মজুতদারি, সিন্ডিকেট যেন না হয়।

তিনি আরও বলেন, পণ্যের মজুতদারি-সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। সিন্ডিকেট ভাঙার পদ্ধতি আমাদের জানা আছে। আমি নিজে দুর্নীতি করি না। আমার কোনো দুর্নীতি নেই। তাই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তাদের কাছ থেকে আমরা সার আনছি। সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও রাশিয়ায় আমরা পেঁয়াজ, ফুলকপি ও আলু রফতানি করব। পাশাপাশি তারা আমাদের দেশ থেকে আম নেবে বলে জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল