বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের কোমলপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির পরিচিত সভা

মণিরামপুর উপজেলার কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ ও পরিচিত সভা অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি এসএম রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. হাফিজুর রহমানের পরিচালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. খোরশেদ আলম।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কওছার আহমেদ, সাবেক শিক্ষানুরাগী সদস্য মো. নূরুজ্জামান, কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবর রহমান, রাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো. জসিম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন নতুন ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার, রাজকুমার, পারভীনা আক্তারসহ এলাকার সুধিজন ও বিদ্যালয়ের সকল শিক্ষক/ কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. খোরশেদ আলম নতুন সভাপতি এসএম রবিউল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল শিক্ষকেরা উপস্থিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু