শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে, মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে নতুন ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঝাঁপা ইউনিয়নের সভাকক্ষে এ কার্ড ও চাল বিতরণ করা হয়।

এ সময় ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মোঃ সামছুল হক মন্টু, ইউপি সচিব মোঃ এনামুল কবির, ইউনিয়নের তথ্য সেবা ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ, এনজিও প্রতিনিধি মোঃ কামাল হোসেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আকবার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ ইউনিয়নে মোট ১৮৯ জন দরিদ্র ও দুস্থ মহিলাকে এ কার্ডের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকী ৬টি ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে নতুন এ কার্ড ও চাল বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু