শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এক গৃহবধূর আত্মহত্যা

মণিরামপুরে স্বামীর উপর অভিমান করে রেখা খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (০৬ আগস্ট-২০২২) রাতে মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত রেখা খাতুন উপজেলার পাড়িয়ালি গ্রামের সুমন হোসেনের স্ত্রী। তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা-দহকুলা ও পাড়িয়ালি ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রউফ বলেন- শনিবার সকালে রেখা ও সুমনের মধ্যে ঝগড়া হয়। এরপর সুমন ভাঙারির মালামাল কিনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। দুপুরে বাড়ি ফিরে দেখেন রেখা কাপড়চোপড় গুছিয়ে ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছেন। তখন সুমন তাকে আটকাতে চাইলে রেখা জোর করে বাবার বাড়ি মণিরামপুর উপজেলার জামলা গ্রামে চলে যান। স্বামীর বাড়ি থেকে বেরিয়ে পথে গ্যাস ট্যাবলেট খেয়ে বাবার বাড়ি যান রেখা। বিকেলে সেখানে পৌঁছে বমি করতে শুরু করেন তিনি। সন্দেহ হলে স্বজনেরা তখন তাকে মণিরামপুর হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর মারা যান তিনি।

ইউপি সদস্য আরও বলেন- মাঝে দুবার সুমন ও রেখার সালিস করেছি। তখন রেখা বলছিলেন- অন্য নারীর সঙ্গে মোবাইলে কথা বলেন সুমন। এখন শুনছি সুমন আরেকটি বিয়ে করেছেন।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বলেন- পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য রোববার (০৭ আগস্ট-২০২২) সকালে মরাদেহ মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ