শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে রুহুল আমিন (২০) নামের কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার সোবার ঘর থেকে মরাদেহ উদ্ধার করে স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রুহুল আমিন রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। সে যশোর এমএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।

জানাগেছে, পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে রুহুল আমিন আত্মহত্যা করেছেন।

স্বজনেরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের সোবার ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তার মা খাবার খাওয়ার জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় নামানো হয়।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

এসআই আশিকুর আরো বলেন, অন্য কোনো কারণ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি