মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার


যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সোহাগ হোসেনকে গ্রেফতার করেছে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগ হোসেন মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর (শাহাপুর) গ্রামের মো. ওমর গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়- সোহাগ হোসেন দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত ২০ জুলাই ২০২৬ তারিখে তিনি শারমিন আক্তারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে অসহায় অবস্থায় শারমিন পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তার বাবা-মা পুলিশের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে শারমিন আক্তার বাদী হয়ে গত ২ আগস্ট মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-৭।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন


