শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর হতে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে নেহালপুর ক্যাম্প পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশের ধারণা ওই নারী মানসিক ভারসাম্যহীন। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ তার নাম পরিচয় কিছুই জানতে পারেনি।

কয়েকজন এলাকাবাসী জানান- মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয় যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত। কিন্তু বিদ্যালয়ের পুকুরটি পড়েছে মণিরামপুর উপজেলায়। গত কয়েকদিন ধরে এক নারী মশিয়াহাটী বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন এমনটি ভাবতেন স্থানীয়রা।

শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুরের পানিতে ওই নারীর মরাদেহ ভাসছিল। এলাকাবাসী পানিতে মরাদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। এরপর নেহালপুর ক্যাম্পের পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মণিরামপুর থানায় নিয়ে যায়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন- মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে এক তরুণীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

স্থানীয়রা ওই নারীর নাম ও পরিচয় জানাতে পারেননি। তবে, শুনেছি, তিনি কয়েক মাস ধরে মশিয়াহাটী বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। সম্ভবত তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে নেমে তিনি আর উঠতে পারেননি।

এসআই নাজমুল বলেন- আমরা মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম