শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়- এদিন দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। লাবনী বেগমের দেড় বছর বয়সী হাবিবা নামে এক শিশু কন্যা রয়েছে। কন্যা নিয়ে উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে যান। সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বামী শাহিন হোসেন বলেন- দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তার রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- হাসপাতালে আনার পূর্বেই লাবনী বেগমের মৃত্যু হয়েছে। মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা