বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

যশোরের মণিরামপুরে বেকারির মালিক ও তার পরিবারের সদস্যদের বেধে মারপিট করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ব্যবসার নগদ ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে।

শুক্রবার (২৫ নভেম্বর-২০২২) দিবাগত রাত ২টার দিকে উপজেলা কোদলাপাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়- মশিয়ার রহমান দীর্ঘদিন প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে কোদলাপাড়া মোড়ে ‘মেঘনা বেকারি’ নামে একটি রুটি বিস্কুটের কারখানা পরিচালনা করছেন। কারখানার পাশে প্রাচীর ঘেরা তার একতলা ছাদের বাড়িতি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা নিয়ন্ত্রিত ছিলো। ডাকাতি শেষে ডাকাতরা আলামত নষ্ট করে সিসি ক্যামেরা নিয়ে গেছে বলে জানা গেছে।

মশিয়ার রহমান বলেন- দুদিনের ব্যবসার ৪ লাখ টাকা নিয়ে ঘরে রেখেছিলাম। বাড়িতে পরিবারের সদস্যদের ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালঙ্কার ছিলো। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির প্রাচীর টপকে ১২-১৩ জন ডাকাত গ্রিলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা হাফপ্যান্ট ও মুখোশ পরিহিত ছিলো। তাদের হাতে লোহার রড ছিল।

বাড়ির মালিক বলেন- ডাকাতরা ঘরে ঢুকে আমাদের সবাইকে বেধে ৩টি ফোন ছিনিয়ে নিয়েছে। আমার হাত ও চোখ বেধে মারপিট করেছে। তারা ৪০ মিনিট তাণ্ডব চালিয়ে ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়েছে। যাওয়ার সময় সিসি ক্যামেরার মনিটর ভেঙে ক্যামেরা খুলে নিয়ে গেছে।

স্থানীয় কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন- খবর পেয়ে রাতেই ওই বাড়িতে গিয়ে পুলিশে খবর দিয়েছি। কিছুক্ষণ পর থানার ওসিসহ খেদাপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসেছেন।

এদিকে- গোপন সূত্রে ডাকাতির প্রস্তুতির বিষয়টি জানতে পেরে শুক্রবার দিবাগত রাত থেকে রোহিতা ইউনিয়নে পুলিশের সতর্ক অবস্থান ছিলো বলে জানা গেছে।

রোহিতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন- গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছে শুক্রবার রাতে জলকর রোহিতায় ডাকাতরা অবস্থান করছে। এরপর থানা পুলিশ নিয়ে আমরা সতর্ক অবস্থানে ছিলাম। সবার সরব উপস্থিতির কারণে এ এলাকায় ডাকাতরা সুবিধা করতে পারেনি। পরে তারা কোদলাপাড়া ওয়ার্ডে এক বাড়িতে ডাকাতি করে পালিয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন- রাতে আমরা ভাণ্ডারী মোড়ে টহলে ছিলাম। ও সময় ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা