শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ

যশোরের মণিরামপুরে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে চোরাই ও মরা গরুর মাংসের রমরমা ব্যবসায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে একটি মরা গরু এনে কসাইখানার পাশে নাম কাওয়াস্তে জবাই দেয়ার সময় জনতা ধাওয়া দিয়ে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় সিন্ডিকেট প্রধান আলমগীর কসাই ও তার প্রধান সহযোগী সুমন হোসেনসহ অন্যরা পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বুধবার (০১ মার্চ) সকালে স্থানীয়রা ওই মরা গরুটি মাটিচাপা দেয়। তবে অভিযোগ রয়েছে জনতার হাতে আটক আব্দুল্লাহকে পুলিশ ছেড়ে দেয়।

মঙ্গলবার রাত ১২ টার দিকে গাংড়া এলাকা থেকে একটি মরা গরু ভ্যানে করে নিয়ে আসা হয় পৌরশহরের জয়নগর এলাকায় কসাইখানার পাশে বাগানের ভেতর।

প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান ও গৃহবধূ যমুনা বেগম জানান- গভীররাতে বাগানের সামনে কসাই আলমগীর ও সুমনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা বাগানের দিকে এগিয়ে গেলে কসাই আলমগীর হোসেন, সুমন হোসেনসহ অন্যরা পালিয়ে যান। এ সময় সেখান থেকে ভ্যানে আনা একটি মরাগরুসহ আটক করা হয় আব্দুল্লাহ নামে এক যুবককে। পরে খবর পেয়ে থানা থেকে এসআই এমরান আলী গিয়ে জনতার কাছ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করেন।

এসআই এমরান আলী জানান- কসাই আলমগীর ও তার প্রধান সহযোগী সুমনকে আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে জনতার হাতে আটক আব্দুল্লাহ তার ভ্যানে করে মরা গরুটি ভাড়ায় বহন করে এনেছিলেন। ফলে তাকে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এসআই এমরান জানান- নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আলী হাসানের নির্দেশে স্থানীয়দের সহযোগিতায় বুধবার দুপুরে ওই মরা গরুটি মাটিচাপা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক