বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হেলাল উদ্দিন : মণিরামপুরের নেহালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক মুস্তাফিজ রহমান (২৫)। মঙ্গলবার সন্ধ্যায় কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ৭ টার দিকে রিয়াদের মৃত্যু হয়েছে।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়ার পাথরঘাটার এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যায় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল নেহালপুর-কালিবাড়ির দিক থেকে মনোহরপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল মনোহরপুরের দিক থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বকুলতলা পলাশের ঘেরের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়ে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল দু’টির দুই চালক রাস্তার উপর ছিটকে পড়েন।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে ইঞ্জিন ভ্যান যোগে স্থানীয় কালিবাড়ি মোড়ে পল্লী চিকিৎসকের কাছে আনা হয়। পরে মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। কারো মৃত্যুর খবর আমরা এখনো পাইনি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন