শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে শহিদুল ইসলাম (৪০) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ জুলাই-২০২২) দিবাগত মধ্যরাতে উপজেলার মোবারকপুর গ্রামের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শহিদুলের মাথায় ও ঘাড়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

আহত শহিদুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মোবারকপুর গ্রামের মৃত জাহাবক্স সরদারের ছেলে।

চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান খান পান্না বলেন- রাজগঞ্জ বাজার থেকে হাঁটা ৫-৭ মিনিটের বাড়ির পথ শহিদুলের। এদিন মধ্যরাতে তিনি রাজগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে তিনি বাড়ির অদূরে ব্রিজের কাছে পৌঁছালে মুখোশধারী ৫-৬ জন লোক চোখ বেঁধে তাঁকে মাঠের ভেতরে নিয়ে যায়।

পান্না বলেন- দুর্বৃত্তরা স্ক্রু দিয়ে শহিদুলের মাথায় ৫-৭টি আঘাত ও ঘাড়ে চাকু মেরে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে যায়। এর ঘণ্টাখানেক পর শহিদুলের জ্ঞান ফেরে। তখন তিনি কোনোরকম টেনেহিঁচড়ে বাড়ির পাশে গিয়ে পড়ে যান এবং আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে শহিদুলকে গুরুতর জখম অবস্থায় দেখে তার বাড়িতে খবর দেন। রাতেই স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আরও বলেন- পূর্বশত্রুতার জেরে শহিদুলকে হত‍্যাচেষ্টা হতে পারে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার (১৭ জুলাই-২০২২) দুপুরে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন- আমরা খবর পেয়েছি। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা