বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে রানা প্রতাপ হত্যাকান্ডের ঘটনায় মামলা

হেলাল উদ্দিন: বরফকলে যাওয়া কথা বলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয় রানা প্রতাপ বৈরাগী। ঘটনার দিন বেলা তিনটার দিকে বের হওয়ার পর সন্ধ্যায় ছেলে খুনের কথা জানতে পারেন। কাটাখালি মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি ছিলেন নিহত রানা প্রতাপ। বরফকলের পাশাপাশি কপালিয়া বাজারে তার মাছের আড়ৎ ছিল। তার ১০ বছর বয়সী ছেলে রয়েছে। কথাগুলো কান্নাজড়িত কন্ঠে বলছিলেন দুর্বৃত্তদের গুলিতে নিহত রানা প্রতাপ বৈরাগীর বাবা তুষার কান্তি বৈরাগী। তিনি বছর চারেক আগে কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক থেকে অবসরে যান। এদিকে বরফ ও মৎস্য ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে (৪৫) হত্যাকান্ডে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের পিতা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে মণিরামপুর থানায় এই মামলা করেছেন। যার মামলা নং-১৪। এদিকে হত্যাকান্ডের এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আবুল বাশার জানান, এই কিলিং মিশনে তিনজন অংশ নেয়। তারা সবাই অস্ত্রধারি ছিল। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ৭.৬৫ এবং ৯.৮ বোরের গুলির খোসা উদ্ধার করা হয়। এতে ধারনা করা হচ্ছে কিলিং মিশনে অংশ গ্রহনকারি প্রত্যেকেই আলাদা আলাদা অস্ত্র (পিস্তল) থেকে গুলি চালিয়েছে। নিহত রানা প্রতাপ বৈরাগীর নামে হত্যা, বিস্ফোরক ও একটি ধর্ষন মামলা রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশের একাধিক সূত্রমতে, মাছের ঘেরে চাঁদাবাজি নিয়ে প্রভাব বিস্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব, নারী ঘটিত অথবা চরমপন্থীদের অভ্যন্তরীন কোন্দলের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। পুলিশও এই সূত্রগুলো নিয়ে হত্যার মোটিভ উদঘাটনে অনুসন্ধানে নেমেছে। এদিকে এলাকায় প্রচার রয়েছে হত্যাকান্ডের ঘটনাস্থলের পাশে একটি বিউটি পার্লারের স্বত্ত্বাধকিারের সাথে নিহত রানা প্রতাপের দীর্ঘদিনের ঘনিষ্টতা ছিল। সম্পর্কের এই বিষয়টি সামনে চলে আসায় বিউটি পার্লারের মালিক ঝুমুর মন্ডলসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ বৈরাগীর হত্যার কারণ এখনও উদঘাটন করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি