বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে শাশুড়ি-ননদের ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে সোমা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মরাদহে উদ্ধার হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর-২০২২) বেলা ১০টার দিকে শ্বশুর বাড়ির লোকজন শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সোমা খাতুন উপজেলার বোয়ালীঘাট এলাকার আব্দুর রশিদের স্ত্রী। এ দম্পতির সজিব ও স্বজল নামে দুই সন্তান রয়েছে।

ননদ ও শাশুড়ির ওপর অভিমান করে ওই গৃহবধূ আড়ার সাথে ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১,২ ও ৩) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সাথী বেগম বলেন, রোববার (২৫ ডিসেম্বর-২০২২) রাতে শাশুড়ি ও ননদের সাথে ঝগড়া হয় গৃহবধূর। সকালে স্বামী আব্দুর রশিদ স্ত্রীর রাগ ভাঙাতে স্থানীয় বাজার থেকে খাবার এনে দেন। তখন ফের ননদের সাথে বাগবিতণ্ডা হয় সোমার। এরপর স্বামী মাঠে কাজে চলে যান। এ সুযোগে দুই ছেলেকে দোকানে পাঠিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।

মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ জানতে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন