বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় যাত্রীরা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী।

রোববার (১ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের ফ্লাইটগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।

বিমানবন্দরে সরেজমিনে দেখা যায়, ফ্লাইট বাতিলের পরও অনেক যাত্রী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন। নির্দিষ্ট কোনো সময়সূচি না থাকায় যাত্রীদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলার জুয়েল মিয়ার রোববার বিকেল ৫টায় কাতার যাওয়ার কথা ছিল। ফ্লাইট স্থগিতের খবর পেলেও এজেন্সির পরামর্শে তিনি সকালে বিমানবন্দরে উপস্থিত হন। তিনি বলেন, ‘হটলাইনে প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। এজেন্সি বলছে, বিমানবন্দরের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। এখন চরম অনিশ্চয়তার মধ্যে আছি।’

লক্ষ্মীপুরের জুবায়ের নামের আরেক যাত্রী জানান, শনিবার রাতে তার কাতার যাওয়ার কথা ছিল। ফ্লাইট স্থগিত হওয়ায় বিমান কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলে। তিনি উত্তরা এলাকায় একটি হোটেলে রাত কাটান। রোববার আবার বিমানবন্দরে এসে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল বা স্থগিত থাকলেও ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন