বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের বাগডোব মাঠে বিষ দিয়ে কবুতর হত্যার অভিযোগ

ফসল খেতে বিষ দিয়ে ২৮টি কবুতর ও ২টি ঘুঘু হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ অক্টোবর-২০২২) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাগডোব মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের অভিযোগে জানাগেছে- কোনো কিছু না জানিয়ে রোহিতার শেখপাড়া গ্রামের কৃষক শিমুল হোসেন সরিষা বুনার সময় বীজের সাথে বিষ মিশিয়ে দিয়েছেন।
এতে কোদলাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ১৮টা, বাগডোব গ্রামের আইউব হোসেনের ৮টি ও আলমগীর হোসেনের ২টি কবুতর মারা গেছে। একই সাথে বিষ মিশানো দানা খেয়ে দুটি ঘুঘু মারা গেছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে রোহিতা ইউনিয়নের রোহিতা, কোদলাপাড়া ও বাগডোব ওয়ার্ডের তিনজন ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নেক্কারজনক বলে দাবি করেছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত কবুতর মালিক জয়নাল আবেদনী বলেন- সখ করে ২৫টা কবুতর পালন করেছিলাম। শনিবার সকালে ছাড়া পেয়ে কবুতরগুলো উড়ে মাঠের দিকে যায়। বিকেলে দুটো কবুতর বাড়ি ফিরে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত ওদের জবাই করে দিই। বাকি কবুতর বাড়ি না ফেরায় মাঠে যেয়ে দেখি একটি খেতে আমার ১৬টি কবুতর মরে পড়ে আছে।

জয়নাল আবেদীন দাবি করেন- শেখপাড়া গ্রামের শিমুল নামের এক কৃষক শনিবার সকালে জমিতে সরিষার বীজ বুনেছেন। তিনি বীজের সাথে বিষ মিশিয়ে দিয়েছেন। কিন্তু বিষ মিশানোর বিষয়ে তাঁদের কাউকে কিছু জানাননি।

জয়নাল আবেদীন বলেন- বিষ মিশানো সরিষা খেতে কবুতর যাওয়ায় আমার ১৮টি, খেতের পাশের বাড়ির আইউব হোসেনের ৮টি ও আলমগীর হোসেনের ২টি কবুতর মারা গেছে। এছাড়া দুইটি ঘুঘু মারা গেছে। আমরা এর বিচার চাই।

কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন- ঘটনাটি নেক্কারজনক। শিমুলের বাড়ি মেহেদী মেম্বরের ওয়ার্ডে। তিনি ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

রোহিতা চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন- মানুষ সখের বসে কবুতর পালন করেন। এভাবে খেতে বিষ দিয়ে এতগুলো পাখি হত্যা করা ঠিক না। আমি শিমুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ এএসআই মিলন হোসেন বলেন- ঘটনা আমরা শুনেছি। ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের একটা অভিযোগ দিতে বলেছি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা