শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাক চাপায় তন্ময় ইসলাম তপু (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুরে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের চন্ডিপুর আমতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত তপু চৌগাছা উপজেলার মিসিলা (লক্ষ্মীপুর) গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল ব্যবসায়ী ছিলেন।

জানাগেছে, এদিন সকালে এক সঙ্গিকে সাথে নিয়ে মণিরামপুরে মোটরসাইকেল কিনতে আসেন তপু। মোটরসাইকেল কিনে রাজগঞ্জ হয়ে তিনি চৌগাছার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা চন্ডিপুর আমতলায় পৌছালে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে রক্তাক্ত জখম হন তপু। পরে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতাল হয়ে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. তন্ময় বিশ্বাস বলেন, আমাদের হাসপাতালে আনার পর তপুর অবস্থা সংকটাপন্ন ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের