বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের হাকোবা এলাকা থেকে ফেনসিডিলসহ ২ কারবারি আটক

যশোরের মণিরামপুরে ২৮ বোতল ফেনসিডিলসহ ফাতেমা বেগম (৩৭) এবং তরিকুল ইসলাম (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ইজিবাইক চালক তরিকুল, ফাতেমার সহযোগী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের হাকোবা ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করেন। ফাতেমা বেগম চৌগাছার তিলকপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। তাঁর সহযোগী তরিকুল ইসলাম অভয়নগরের কাদিরপাড়ার মোমিন শেখের ছেলে।

মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন- বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে চেকপোস্ট ডিউটিতে ছিলাম। এসময় ভাণ্ডীরমোড়ের দিক থেকে আসা একটি ইজিবাইক দেখে থামতে সংকেত দিলে পুলিশ দেখে ইজিবাইক দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। পরে বাইক তল্লাশি করে একটি ব্যাগে ২৮ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

এএসআই সোহেল রানা বলেন- এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজনকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন