বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে এতিম শিক্ষার্থীর পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর সরকারি কলেজের এক এতিম মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ মনিরামপুর উপজেলা শাখার বন্ধুরা।
বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগের আওতায় মনিরামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এতিম মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান মুক্তিকে লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা করা হয়।
বুধবার (১৩ আগস্ট) মনিরামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী মুক্তির হাতে এ সহায়তা তুলে দেন কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী।
অধ্যক্ষ রবিউল ইসলাম এসময় বলেন- মুক্তি ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছে এখন তার মাও তার কাছে নেই। দরিদ্রতার কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের সহায়তা তার সামনের দিকে এগোতে ও পড়ালেখা চালিয়ে যেতে অনেকখানি সুগম হবে। এমন মানবিক কার্যক্রমের জন্য আমি বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জ্ঞাপন করি।
এসময় মনিরামপুর সরকারি কলেজের উপাধক্ষ্য সমীর হালদার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এনামুল কবীর কাজল, স্থানীয় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশসহ শুভসংঘের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান বলেন- বসুন্ধরা গ্রুপ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। আমরা চেষ্টা করছি পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক এমন মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে। এই শিক্ষার্থী যেন ভালোভাবে তার পড়াশোনা শেষ করতে পারে, আমরা সেই বিষয়ে নজর রাখব।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতিম এই শিক্ষার্থী খুবই মেধাবী। কিন্তু আর্থিক সংকটের কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না। বসুন্ধরা গ্রুপ আর্থিক সহায়তা দিয়ে খুব ভালো কাজ করেছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন