শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে চাঁদা না পেয়ে ভ্যান চালককে কু*পি*য়ে হ*ত্যা, আহ*ত-৪

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে চাঁদা না দেওয়ায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে মিন্টু হোসেন (৪০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গুরুতর আহত আরও চারজন চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে মিন্টুর ভাই সেন্টুর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে।

নিহত মিন্টু হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

জানা যায়- হাকোবা এলাকার সাব্বির হোসেন বৃহস্পতিবার তার ভাই সেন্টুর চায়ের দোকানে গিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর সাব্বির তার সহযোগীদের নিয়ে দোকানে ফিরে এসে মিন্টু, সেন্টু ও পিকুলসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত মিন্টুকে প্রথমে যশোর এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যান। নিহতের বাবা আব্দুল আজিজ বলেন- দুই বছর আগে তার ছেলে সেন্টুর ভ্যান চুরি হলে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আজিম নতুন ভ্যান কেনার জন্য পাঁচ হাজার টাকা সহায়তা দেন। সেই টাকা কাউন্সিলর ফেরত চাননি, তবে সাব্বির এক মাস ধরে জোর করে টাকা দাবি করছিলেন।

তিনি আরও জানান- আমরা সাব্বিরকে বলেছিলাম, কাউন্সিলর আজিমকে সঙ্গে আনলে টাকা দেব। কিন্তু সে কাউন্সিলরকে সঙ্গে আনতে পারেনি। এরপর বৃহস্পতিবার বিকেলে ফের টাকা দাবি করে এবং হামলার হুমকি দেয়। রাতেই দলবল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়।

এদিকে- মনিরামপুরের যুবলীগ নেতা ও হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহত মিন্টুর মা আমেনা বেগম বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ইতোমধ্যে ফারুক ও ছোট সাব্বির নামে দুজনকে গ্রেপ্তার করেছে। মূল আসামি বড় সাব্বির পলাতক রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ কুমার বসু জানান- এ ঘটনায় থানায় চারজনের নাম উল্লেখসহ দুজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন- পুলিশ অভিযান চালিয়ে সাব্বির ও ফারুক নামে দুই জনকে আটক করেছে। অন্যান্য আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন