শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্যু

যশোরের মনিরামপুরে ঘর জামাইয়ের (মেয়ের স্বামী) লাঠির আঘাতে শাশুড়ী আনোয়ার খাতুন (৫৫)-এর মৃত্যু হয়েছে।

আনোয়ারা খাতুন উপজেলার ঘিবা গ্রামের বজলুর রহমানের স্ত্রী।

রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, জামাাই আবুল বাশার (৪২) ঘিবা গ্রামের আনোয়ারা খাতুন ও বজলুর রহমান দম্পতির একমাত্র সন্তান রেক্সোনা খাতুনকে বিয়ে করে ঘর জামাই থাকে। গত ১৯ অক্টোবর পারিবারিক কোলহের জের ধরে জামাই আবুল বাশার বাঁশের লাঠি দিয়ে শাশুড়ী আনোয়ার খাতুনের মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় স্বজনরা উদ্ধার করে তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

নিহতের নাতি ছেলে শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন তুচ্ছ ঘটনায় তার মায়ের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে আবুল বাশার।

এ ব্যাপারে থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) পলাশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের