শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ট্রাকের ধাক্কায় দুইজন হ*তাহ*ত

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যান চালক রজব আলী (৬০)। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফকিররাস্তা বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে এঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামের ওয়াজেদ আলী গাজীর ছেলে। নিহতর আত্মীয় ইকবাল হোসেন জানান- নিহত হাবিবুর রহমানের মাইসা-১, মাইসা-২ নামের দুটি বাস রয়েছে। সেই বাস দেখা-শোনার জন্য প্রতিদিনের ন্যায় এদিনও ভ্যানযোগে বাড়ি থেকে বের হন। এসময় ফকিররাস্তা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছালে কেশবপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ও যশোরের দিক থেকে আসা একটি ট্রাক একই স্থানে ওভারটেক করার সময় ভ্যানে ট্রাকের ধাক্কা লাগে। এসময় হাবিবুর রহমান ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় ভ্যান চালক রজব আলী। আহত রজব আলী রতনদিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে। তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থালে যেয়ে লাশটি উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেয়। পরে এক মিমাংসায় আইনী প্রক্রিয়া শেষে ময়না তদন্ত না করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার