মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩০) এক যুবক নিহত এবং চালক জাকির হোসেন (২৯) আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের লাউড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়- যশোরমুখী ট্রাক লাউড়ী রাস্তা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

আহত মোটরসাইকেলচালক জাকির হোসেনকে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। জাকির হোসেন কেশবপুর উপজেলার নতুন মূলগ্রামের নুর ইসলামের ছেলে।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন- ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন মারা গেছেন। আহত জাকির হোসেনকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- মরদেহ পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং আহত জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ কলারোয়া নিউজ কে বলেন- মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার (২৯ জানুয়ারি) মর্গে পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন