শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পাওয়ারটিলারে জড়িয়ে শিশু চালক নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর: ক্ষেতে চাষকাজ করার সময় পাওয়ারটিলার উল্টে, তাতে জড়িয়ে অয়ন হোসেন (১০) নামের এক শিশু চালক নিহত হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের একটি মাঠে ঘটনাটি ঘটে। অয়ন ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজব আলী জানান- অয়ন হোসেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্কুলের ফাঁকে গত দুই বছর ধরে পাওয়ার টিলার চালকের সহযোগী হিসেবে কাজ করে আসছিল সে। মাঝেমধ্যে অয়ন নিজেও পাওয়ারটিলার চালাত।

এদিন নোয়ালী গ্রামের ইসরাফিল স্থানীয় একটি মাঠে পাওয়ারটিলার দিয়ে জমিচাষ করছিলেন। হঠাৎ তেল ফুরিয়ে যাওয়ায় তিনি পাওয়ারটিলার রেখে তেল আনতে যান। এই সুযোগে অয়ন চাষকাজ চালাচ্ছিল। একপর্যায়ে ক্ষেতের আইলে এক চাকা উঠে গেলে পাওয়ারটিলার উল্টে যায়। এতে পড়ে গিয়ে পাওয়ারটিলারের হালের মধ্যে জড়িয়ে ও মারাত্মক আঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় অয়ন।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বলা হয়েছে- শিশু অয়নের মৃত্যুর ব্যাপারে কারো অভিযোগ নেই। এজন্য স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম