বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাষ্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিদ (৩)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ। একই পরিবারের দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে মাঝে চলছে শোকের মতম।

পুলিশ ও স্থানীয়রা জানায়- সামিয়া ও সাবিত এরা দুই ভাই-বোন। সকালে তারা বাড়ির পাশে খেলতে থাকে। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোজা-খুঁজি শুরু করে।

আশপাশের বাড়িতে তাদের সন্ধান না পেয়ে খোঁজা-খুজির এক পর্যায়ে দুপুরে ২টার দিকে বসতঘরের পাশে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিলে পল্লী চিকিৎসক আজিজুর রহমান দুই শিশুকে মৃত. ঘোষনা করেন।

এদিকে একই পরিবারের দুই শিশু সন্তানের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতদের পারিবারে মাঝে চলছে শোকের মাতম। শোকাবহ পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে ঘটনাস্থলে ছুটে যান মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ ফারুক হোসেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন