বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
নিহত মারুফ উপজেলার খানপুর ইউনিয়নের মুন্সি খানপুর গ্রামের হাসান আলীর ছেলে। আহত রিমি মকমতলা খানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।
মারুফ মনিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রিমি একই কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন- সকালে মামিকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে মনিরামপুর সরকারি কলেজে আসছিল মারুফ। তারা বিজয়রামপুর খইতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেশবপুরগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনূপ বসু বলেন- হাসপাতালে আনার পর মারুফের মৃত্যু হয়েছে। গুরুতর আহত রিমিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ বিশ্বাস বলেন- দুর্ঘটনায় দায়ী পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত মারুফের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি