শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

​​হেলাল উদ্দিন, রাজগঞ্জ : শুভ কাজে, সবার পাশে” স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শিশু- কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরের সংসপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌমেন সরকার, সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক, বাপন হালদার, বিকাশ চৌধুরী, রাখী দেবনাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় শুভসংঘের সহ-সভাপতি ডাঃ হাবিবুর রহমান, মোঃ হাদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর সরকারসহ শুভসংঘের সদস্যরা। আলোচনা সভায় প্রধান আলোচক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌমেন সরকার বলেন, শিশু কিশোরদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, জাঙ্ক ফুড পরিহার, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, বর্তমানে হাম, মৌসুমী রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। বসুন্ধরা-শুভসংঘের উপদেষ্টা দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সবসময় পাশে থাকবে।

​আলোচনা শেষে শিশু-কিশোররা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে।

সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সঙ্গীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক বলেন, বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বলেন, এই স্বাস্থ্য সচেতনতা সভা শিশু- কিশোরদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, সচেতনতাই সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ। আজকের এই আলোচনা সভা থেকে প্রাপ্ত জ্ঞান ও পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে তোমরা সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন