বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালের দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪৫) ও গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া (২৭)। আহতরা হলেন- মনিরামপুরের গোপালপুর গ্রামের মো. শোয়েব আক্তার (৩০) ও জালঝাড়া গ্রামের ইব্রাহিম গাজী (৩০)।

জানা যায়- এদিন দুপুরে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে ও আহতদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন- লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আব্দুল গনিকে (৩৫) আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম