সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বেঞ্চে হাত রাখতেই শিক্ষার্থীদের শরীরে চুলকানি, হাসপাতালে অর্ধশতাধিক

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী চুলকানি সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন- শিক্ষার্থীরা গণ-হিস্টিরিয়ায় (মাস সাইকোজেনিক ইলনেস) আক্রান্ত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব আলম। এ সময় তাদের সঙ্গে মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদার জানান- সকাল ১০টার দিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশের পরপরই কয়েকজনের শরীর চুলকাতে থাকে। এরপর একে একে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও শরীর চুলকাতে থাকে।
প্রধান শিক্ষক আরও বলেন- বিষয়টি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে জানালে তিনি শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত আমি ৮০–৯০ জন ছাত্র ছাত্রীকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। পরে আরও কয়েকজনকে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে অর্ধশত শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। আক্রান্ত শিক্ষার্থীরা জানায়- তারা শ্রেণিকক্ষে ঢুকে বেঞ্চে হাত দেওয়া মাত্র শরীর চুলকাতে থাকে। এরপর যে শিক্ষার্থী বেঞ্চে হাত দিয়েছে তার শরীর চুলকাতে শুরু করেছে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- হাসপাতাল থেকে শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তন্ময় বিশ্বাস আরও বলেন- প্রাথমিকভাবে এটাকে আমরা গণ-হিস্টিরিয়া বলে থাকি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। ইউএনও বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালার্জিজনিত কারণে এমনটি হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল বাসার ওমর ফারুক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদারের সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন দিলে প্রকৃত ঘটনা জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি