বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার-২

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে যুবলীগ নেতা উদয় সংকর বিশ্বাসকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের মা ছবি রানী বিশ্বাস বাদী হয়ে গত সোমবার (১৬ অক্টোবর) রাতে মামলাটি করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন, বিদ্যালয়ে নিয়োগ এবং মাছের ঘের নিয়ে বিরোধে তার ছেলে উদয় শংকর বিশ্বাসকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। মনিরামপুর থানার মামলা নম্বর-১৪।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন- আসামিদের মধ্যে দুজনকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলা পাঁচাকড়ি গ্রামের পরিতোষ বিশ্বাস (৪৬) ও উত্তম দাস (৩৫)।

এর আগে, গত সোমবার সকালে মনিরামপুরের টেকারঘাটে মাছ বাজার যান নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় সংকর বিশ্বাস। সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে নওয়াপাড়া-কালিবাড়ির সড়কের পাঁচাকড়ি গ্রামের বৈকালি মোড়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। সেখান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবলীগ নেতা উদয় নেহালপুর স্কুল অ্যান্ড কলেজে সহকারী অধ্যাপক, টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এবং পাঁচাকড়ি বৈকালি সার্বজনিন পূজামন্ডপের সভাপতি ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং দেশীয় গাছের বিস্তারে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা

হেলাল উদ্দিন : মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণের পর আবারও সক্রিয়বিস্তারিত পড়ুন

নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের ভবদাহ। নতুন করে নির্মিতব্য ভবদাহ সুইচ গেটবিস্তারিত পড়ুন

  • বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু
  • মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ
  • মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু
  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ