মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (০৩ ডিসেম্বর) সকালে মনিরামপুরের দুর্বাডাঙ্গা বাজার সংলগ্ন। তিনি মনিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান- সকালে হাকিম দুর্বাডাঙ্গা বাজার অদূরে মোটরসাইকেল নিয়ে মেইন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল রশিদ জানান- তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি আইনী প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের