শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ৩ মেয়র প্রার্থীসহ ৫৫ জনের মনোনয়ন পত্র দাখিল

মনিরামপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, থানা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন এবং ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মোঃ আবু তালেব বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, মেয়র পদে এ তিন প্রার্থী ছাড়াও মহিলা কাউন্সিলর (সংরক্ষিত) পদে ১৫টি এবং ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে ৩৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৩ জানুয়ারী রোববার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১০ জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন রয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী মনিরামপুর পৌরসভাটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিন পৌরসভার ১০ হাজার ৮৩৬ জন পুরুষ এবং ১১ হাজার ১২৯ জন মহিলা, মোট ২১ হাজার ৯৬৫ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগের মাধ্যমে পৌর পিতা নির্বাচিত করবেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু