শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি।

গত ৯ জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না।

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কি-না, এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়।

রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেছেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা সরকারের কথা। এটার জন্য অপেক্ষা করেন। তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, আমরা কারও কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য।’

এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী-দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। মোখলেস উর রহমান জানান, আগামী ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে।

তিনি এও জানিয়েছেন, ১৮২ পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির