বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

আলোচনা ও কূটনৈতিক সমঝোতার জন্য ইরান প্রস্তুত। তবে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে আলোচনা মেনে নেবে না তেহরান। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান বলেন, ইরান সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনার সঙ্গে হুমকি থাকলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, হুমকি ছাড়া আলোচনা হলে তেহরান তাতে অংশ নিতে প্রস্তুত। তবে কোনো ধরনের চাপের কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলেও জানান তিনি।

পেজেশকিয়ান পারমাণবিক অস্ত্র নিয়েও ইসরায়েলের সমালোচনা করেন। তার দাবি, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং দেশটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী নয়। অথচ ইরানে আন্তর্জাতিক পরিদর্শকদের পাঠানোর দাবি করা হচ্ছে।

তিনি বলেন, ‘তারা (ইসরায়েলিরা) হত্যা করে, আর আমাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, আমাদের শাস্তি দেওয়া হয়।’

গাজা যুদ্ধের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল গাজায় ৭০ হাজারের বেশি নিরপরাধ মানুষকে ‘নৃশংসভাবে হত্যা করেছে’ বলে ইরানের দাবি। তার ভাষ্য, ইরান যখন আলোচনার টেবিলে ছিল, তখনো দেশটির ওপর বোমা হামলা চালানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আবারও দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের ‘অন্তর্নিহিত অধিকার’ বলে উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা মাথা নত করব না এবং যে অধিকার আমাদের সহজাতভাবে রয়েছে, তা ছেড়ে দেব না।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, পারমাণবিক অস্ত্র আমরা বানাচ্ছি না। তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ওপর কোনো সীমাবদ্ধতাও মেনে নেব না।’

সূত্র: আনাদোলু এজেন্সি

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী