মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বাগআঁচড়ায় সাংবাদিককে হত্যার হুমকি

শার্শার বাগুড়ী বেলতলায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ‘কলারোয়া নিউজ’র শার্শা প্রতিনিধি সোহাগ হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন খাতুন নামে এক মাদক বিক্রেতা।

রবিবার সন্ধ্যায় সোহাগের বেলতলা বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এ হুমকি দেওয়া হয়।

জানা যায়, গত শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজে ‘শার্শার বাগুড়ী বেলতলায় হাত বাড়ালেই মিলছে মাদক, নেপথ্যে কিশোরগ‍্যাং’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে মাদক বিক্রেতা খাতুন রবিবার সন্ধ্যায় সাংবাদিক সোহাগকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে সাংবাদিক সোহাগ জানান, ‘মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মাদক বিক্রেতা খাতুন আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে গালাগালি করে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানাই।’

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ জানান, ‘ঘটনাটি শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই।’

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা