রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের চেয়ে ভালো স্বাদ বোঝে ইঁদুর!

ইঁদুরের অদ্ভুত ক্ষমতা আছে খাবারের স্বাদ বোঝার। মানুষের মতোই নানান খাবারের স্বাদ নিতে পারে ইঁদুর। অন্তত সম্প্রতি এক গবেষণা তাই বলছে। বলা হচ্ছে ইঁদুর একইসাথে চার রকমের স্বাদ টের পায়।

কোন খাবারটা ঝাল, কোনটা তেতো বা মিস্টি আর কোনটাই বা টক, তা খুব ভালই বুঝতে পারে ইঁদুর।

আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের নিউরোফিজিওলজির অধ্যাপক দেবার্ঘ দত্ত বণিক ও তার সহযোগীরা ইঁদুরের স্বাদকোরকে (‘টেস্ট বাড্স’) নতুন কয়েকটি কোষের হদিশ পেয়েছেন। তারা দেখেছেন, এই কোষগুলিই ইঁদুরকে পাঁচ রকম স্বাদের মধ্যে চার রকম স্বাদই বুঝতে সাহায্য করে। আর এসব স্বাদ ইঁদুরকে করে তোলে যথেষ্টই খাদ্যরসিক।

স্বাদের বাছ-বিচার রীতিমতো অবাক করার মতো।
এই গবেষক দলের গবেষণাপত্রটি গত ১৩ আগস্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান- জার্নাল ‘প্লস জেনেটিক্স’ এ।

দেবার্ঘদের গবেষণার আরও অভিনবত্ব, তারাই প্রথম দেখিয়েছেন, আমাদের স্বাদকোরকে থাকা কোষগুলির চেয়েও বেশি পারদর্শী ইঁদুরের জিভে থাকা সদ্য আবিষ্কৃত কোষগুলি। আমাদের স্বাদকোরকে থাকা কোনও কোষ বড়জোর এক বা দু’রকমের স্বাদ টের পায়। মিস্টি বা সুক্রালোজ অথবা তেতোর (‘ক্যাফিন’)।

অন্য কোষ টের পায় বাকি তিনটি স্বাদের মধ্যে বড়জোর একটি বা দু’টি। কিন্তু আমাদের স্বাদ কোরকের কোনো কোষই এক সঙ্গে চার বা পাঁচ রকমের স্বাদ টের পায় না। ইঁদুরের স্বাদকোরকের সদ্য আবিষ্কৃত কোষগুলি কিন্তু একই সঙ্গে চার রকমের স্বাদ টের পায়।
বিকল্প পথেও স্বাদ বোঝার ক্ষমতা রাখে ইঁদুর!
কিন্তু একা স্বাদকোরকের পক্ষে তো আর খাবারদাবারের নানা রকমের স্বাদ বোঝা সম্ভব নয়। তার জন্য স্বাদকোরকের কোষগুলিকে বিশেষ বিশেষ বার্তা (মেসেজ) পাঠাতে হয় ব্রেন বা মস্তিষ্ককে। সেই নানা রকম স্বাদ পাওয়ার জন্য নানা ধরনের বার্তা স্বাদকোরকের কোষগুলি পাঠায় বিশেষ বিশেষ প্রোটিনের মাধ্যমে।

দেবার্ঘ বলছেন, ‘আমরা দেখেছি, ওই প্রোটিনগুলি না থাকলেও ইঁদুরের স্বাদকোরকের ওই কোষগুলি ব্রেনকে বার্তা না পাঠিয়েও নানা রকমের স্বাদ অনুভব করতে পারছে। তার মানে, নানা রকমের স্বাদ বোঝার জন্য ইঁদুরের স্বাদকোরকের কোষগুলির বিকল্প ব্যবস্থা থাকে। যা মানুষেরও নেই। এর ফলে, স্বাদ অনুভবের যে প্রক্রিয়াটা আমাদের ধারণায় ছিল এত দিন, তা বদলে যেতে পারে বলে মনে করছি। ’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা

নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন