শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক পরলেও লিপস্টিক পরতেই হবে : শ্রাবন্তী

কলকাতার সিনেমার বড় নাম শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরেই তিনি ওপার বাংলার সিনেমার চাহিদাসম্পন্ন নায়িকা। বিগ বাজেটের সব ছবিতে উপহার করে পেয়েছেন সাফল্য। অভিনয়, গ্ল্যামার আর চমৎকার ব্যবহারে তিনি মুগ্ধ করে রেখেছেন দর্শক।

এই অভিনেত্রীর স্টাইল ও ফ্যাশনও পছন্দ তার ভক্তদের। সবসময়ই পরিপাটি থাকতে ভালোবাসেন। সাজগোজ যেমনই হোক তিনি লিপস্টিক পরতে ভুলেন না একদমই। বলা চলে লিপস্টিকের প্রতি তার রয়েছে বিশেষ দুর্বলতা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিজের সাজ-ফ্যাশন নিয়ে বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আভাসই দিলেন।

তিনি বলেন, ‘আমার গয়না খুব বেশি পরতে ভালো লাগে না। যতটা না পরলে নয়, যতটুকুতে আমি স্বচ্ছন্দ, ঠিক ততটাই পরি। তবে লিপস্টিকটা থাকবেই। মাস্ক পরলেও আমি লিপস্টিক পরি আর পরবোও। ওটা আমার পছন্দ।’

তবে করোনার কারণে এবারের পূজায় বিষাদের ছায়া মিশে থাকবে বলে মন খারাপ তার। বললেন, ‘পুজো প্রায় এসেই গেল, তবুও পুজো পুজো গন্ধটা কেমন যেন উধাও। মহালয়ার এতদিন পরেও বাঙলির মন থেকে পুজোর আনন্দটা কে যেন চুরি করে নিয়েছে। ২০২০-র দুর্গপুজোটা ঠিক যে কেমন হতে চলেছে, এর সদুত্তর প্রায় কারোর কাছেই নেই। এই মহামারীতে কীভাবে পুজো কাটাবো সেটাই ভাবছি। পরিবারের সঙ্গে, আর খুব কাছের লোকজনের সঙ্গেই আমার ২০২০-র পুজোটা কাটবে বলে মনে হচ্ছে। বাইরে যাওয়া হবে না।’

পূজায় নিজের সাজ নিয়ে শ্রাবন্তী জানান, পূজার সময় তিনি ট্রাডিশনাল সাজ ও পোশাক পছন্দ করেন। বাঙালিয়ানাটা যেন পারফেক্টলি ফুটে উঠে সে চেষ্টা করেন। তাই শাড়ি পরবেন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস