বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিথিলার দ্বিতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা!

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রি-দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। কাজ করেছেন টিভি নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টে। সর্বশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা।

এদিকে গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছিলেন তিনি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুম দিয়ে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী।

তবে অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে খুব একটা ভালো নেই মিথিলা। কারণ তার দ্বিতীয় সংসার নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, সংসার ভাঙনের কথাও।

মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। সুখী দাম্পত্য জীবনের মাঝেই তাদের ভাঙনের কথা শোনা যায়। বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন মিথিলা।

তবে তার এ সংসার নিয়ে কলকাতার গণমাধ্যম বলছে, ‘অন্য নারীতে ফের মজেছেন সৃজিত। ঠিকঠাক নেই তাদের দাম্পত্য জীবন।’ তবে এ নিয়ে সৃজিত-মিথিলা কেউই কোনো কথা বলতে চান না। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।

কিন্তু ভারতীয় গণমাধ্যম মোটেও চুপ নেই। তারা সৃজিত-মিথিলার বিরহের কথা নিয়মিতই প্রকাশ করছে।
বলা হচ্ছে, ‘কখনোই এক নারীতে থিতু ছিলেন না নির্মাতা সৃজিত। একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার নতুন আরেক নারীর সঙ্গে মন মজিয়েছেন তিনি।’

সম্প্রতি আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন এই নির্মাতার বুকে আবারও নতুন নারী ঘর বেঁধেছেন। নির্মাতাও তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত।
প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু।’ তাহলে কি এই নারীকে নিয়ে নতুন কোন সিনেমার কথা ভাবছেন নির্মাতা? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনো ভাবিনি।’

এদিকে সৃজিতের এসব কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক। সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন নতুন নয়। এর আগেও একাধিকবার এমন খবর চাউর হয়েছিল। তবে এবারের ঘটনা অনেকটাই ভিন্ন বলে মনে করছেন নেটিজেনরা। অনেক নারীতে আসক্ত নির্মাতা সৃজিত বাঁধা পড়েছিলেন মিথিলার আঁচলে। অবশেষে সে আচল ছিঁড়ে কি তিনি অন্য নারীর বুকে আশ্রয় খুঁজছেন!

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী