শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিললো সবুজ সঙ্কেত, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়ে বাংলাদেশের পাকিস্তান সফর। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আবার বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি।

পাকিস্তান সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। বৃহস্পতিবার (১৫ মে) সরকারের পক্ষ থেকে ‘সবুজ সঙ্কেত’ পাওয়া গেছে বলে জানা গেছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, পাকিস্তানে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিদেশি কোচদেরও একটা বিষয় রয়েছে ক্রিকেটারদের পাশাপাশি।

মূল সূচি অনুযায়ী, বাংলাদেশ দলকে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি এই লিগের বাকি অংশের শেষ হবে ২৫ মে।

এর প্রভাবে পিছিয়েছে বাংলাদেশ সিরিজের সূচিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি তৈরি করেছে। যেখানে প্রথম ম্যাচ ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুনে নির্ধারিত করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপরই তাদের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান