বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে অগ্নিঝরা মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান অগ্নিঝরা (২৩শে মার্চ) উপলক্ষে বিকাল ৪ঘটিকায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে নিজ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম, বীর মুক্তি যোদ্ধা পান্টু লাল সাহা,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা অগ্নিঝরা (২৩শে মার্চ) ১৯৭১ এর স্মরণ করে বলেন, ২৩শে মার্চ সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে জয় বাংলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর বাসভবনের শীর্ষে কালো পতাকা উড়িয়ে ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু পুনরায় বলেন– এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু আরও বলেন, যতদিন সাড়ে সাত কোটি বাঙালির সার্বিক মুক্তি অর্জিত হবে না, যতদিন একজন বাঙ্গালী বেচে থাকবে ততদিন এই সংগ্রাম চলতেই চলবে।

এসময় নানা বাধা উপেক্ষা করে সারা বাংলাসহ নগরের গুরুত্বপূর্ণ সব ভবনে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে জাতিয় পতাকা উত্তোলনের এই দিনকে বাঙ্গালী জাতি চিরস্মরণীয় করে রাখবে। মহান এই দিনকে চিরস্মরণীয় করে রাখার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি