শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসিকে এবার পিএসজিতে ডাকলেন এই আর্জেন্টাইন

পিএসজি তারকা নেইমার সরাসরি জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তিনি সবচেয়ে বেশি যেটি চান, সেটি হচ্ছে লিওনেল মেসির পাশাপাশি থেকে আবারো খেলা। ব্রাজিলিয়ান তারকা কেবল ইচ্ছের কথা জানিয়েই ক্ষান্ত হন নি, বরং তিনি জোর দিয়ে বলেছেন, আগামী মৌসুমের মধ্যেই যেন সেটি হয় তার ব্যবস্থাও নেয়া দরকার।

বকেয়া ও নানা আইনি জটিলতায় জড়িয়ে বার্সার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। সুতরাং কাতালান ক্লাবটিতে আবারো তার ফেরার সম্ভাবনা কম। সেক্ষেত্রে সবাই ধরেই নিয়েছেন, নেইমার চান পিএসজিতেই আবারো পুনর্মিলন হোক ক্ষুদে জাদুকরের সঙ্গে।

নেইমারের এমন কথার পরপরই একই সুর পিএসজির আরেক তারকা লিওনার্দো পারেদেসের কণ্ঠে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ পারেদেসও মুখিয়ে আছেন বিশ্বসেরা ফুটবলারকে তার ক্লাবে দেখতে।
তিনি বলেন, আমরা সবাই চাই সে এখানে আসুক। কিন্তু এটা পুরোটাই তার সিদ্ধান্ত। আমাদের দুর্দান্ত একটা স্কোয়াড আছে। ভালো ফুটবলার, ভালো কিছু মানুষ। আমি আশা করি, লিও তার জন্য যেটি ভালো হবে সে সিদ্ধান্তটাই নিবে। কিন্তু সে যদি এখানে আসে আমরা সবাই তাকে প্রাণখুলে অভিবাদন জানাবো।

চলতি মৌসুম শুরুর আগে নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। ক্লাবের নানা সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন ক্ষুদে জাদুকর। সে সময় তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছিলো ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিকে। শোনা যাচ্ছিলো পিএসজি ও ইন্টার মিলানের কথাও। যদিও ক্লাব সেবার তাকে ছাড়তে রাজি হয়নি। তবে চলতি মৌসুম শেষে যেহেতু তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাই আগামী মৌসুমে তার ঠিকানা যদি পাল্টেও যায়, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ