শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসি-সুয়ারেজ একসঙ্গে যুক্তরাষ্ট্রে!

লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায় হতে যাচ্ছে, এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ বয়সে খেলতে যেতে চান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, সেখানে সঙ্গী হতে পারেন আর্জেন্টাইন তারকার দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজও!

বার্সেলোনার সঙ্গে আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্ষুদে জাদুকরের। পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে এই ক্লাবে থাকলেও, এবার সেটি ছাড়তে চান তিনি। পরবর্তী গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিআ কিংবা লিগ ওয়ান। ম্যানচেস্টার সিটি, পিএসজি কিংবা ইন্টার মিলান, যে কোন ক্লাবের জার্সিতেই দেখা যেতে পারে বিশ্বসেরা ফুটবলারকে। আরো কিছুদিন ইউরোপে খেলে তারপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান লিও।

জানা গেছে, চলতি মৌসুমে বার্সা ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেয়া মেসির বন্ধু সুয়ারেজও যেতে পারেন এমএলএসে। স্প্যানিশ গণমাধ্যম কাতালুনিয়া রেডিও’র দাবি, দুই বন্ধু যুক্তরাষ্ট্রেও খেলতে চান একই ক্লাবে। সেজন্যে নাকি যোগাযোগও শুরু করে দিয়েছেন তারা। এরইমধ্যে যে ক্লাবটির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তার নাম ইন্টার মিয়ামি।

ইন্টার মিয়ামির মালিক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম। ক্লাবটিকে মেসি-সুয়ারেজের জন্য আদর্শ ঠিকানা বলে মনে করেন সংশ্লিষ্টরা।

স্প্যানিশ টেলিভিশন লা সেক্সটাকে দেয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, আমি সবসময়ই বলেছি যে আমি যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা নিতে চাই। তবে এখনই সেখানে যাচ্ছি না।

এরইমধ্যে ইন্টার মিয়ামির সঙ্গে যোগাযোগ করেছেন সুয়ারেজ। তবে গেল মৌসুমে তিনিও সিদ্ধান্ত নিয়েছেন, আরো কিছুদিন খেলবেন ইউরোপে। অ্যাতলেটিকোর সঙ্গে তার চুক্তি শেষ হবে ২০২২ সালে। সেসময় তার বয়স হবে ৩৫। একই বছরে মেসির বয়সও হবে ৩৫। ফলে ২০২২ এমনকি ২০২৩ সালে এমএলএসে পাড়ি জমাতে পারেন দুই বন্ধু।

কিন্তু তার আগে কোথায় খেলবেন মেসি, সেই প্রশ্নের উত্তর এখনও জানা নেই কারো। এমনকি আর্জেন্টাইন তারকারও না!

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?