শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়ের বিরুদ্ধে জিডি সাবেক বিচারপতি মো. শামসুল হুদার

ফেসবুক পেজ ‘মজার টিভি’র ভিডিও ক্রিয়েটর মাহসান স্বপ্ন ও তুহিন সুলতানা তপুর বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক বিচারপতি মো. শামসুল হুদা। বৃহস্পতিবার রাতে শামসুল হুদা তার মেয়ে তুহিন সুলতানা তপু ও মাহসান স্বপ্নের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেন। গতকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক বিচারপতি শামসুল হুদা জিডিতে উল্লেখ করেন, তুহিন সুলতানা তপু তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন। এর পর থেকে পরিবারের (শামসুল হুদার) সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। মাঝে একদিন তপু বিচারপতির বাসায় এসে স্বর্ণালঙ্কার নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

শামসুল হুদার স্ত্রীর নামে নিবন্ধন করা মোবাইল ফোনের সিম ব্যবহার করেন ‘মজার টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহসান স্বপ্ন। তার সঙ্গে আঁতাত করে তপু সাবেক বিচারপতি শামসুল হুদার মানহানি করেছেন। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনে মামলা করবেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী