মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের ১৯টি হরিণের চামড়াসহ আটক ২

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘরের পাটাতন থেকেবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ১৯টি হরিণের চামড়াসহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দুই পাচারকারীকে আটক করেছে ।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় এ তথ্য জানান।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আটক দু’জন হলেন- শরণখোলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলার ওরফে মতি কাজীর ছেলে ইলিয়াস হাওলাদার (৩৫) ও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে মনিরুল ইসলাম শেখ (৪৮)। এদের মধ্যে মনিরুল বর্তমানে শরণখোলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন। তার বাসার পাটাতন থেকে চামড়াগুলো জব্দ করা হয়।

এসপি পঙ্কজ চন্দ্র রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে শরণখোলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরুল ঘরে অভিযান চালানো হয়। সে সময় ঘরটির পাটাতন থেকে ১৯টি হরিণের চামড়া জব্দ করাসহ মনিরুল ও ইলিয়াসকে আটক করা হয়।

এছাড়া সে সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী